1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

ক্যাটরিনার প্রতি প্রেম জাগার কারণ জানালেন ভিকি

  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ২০০ Time View

বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রসায়ন দেখে ভক্তরা সবসময়েই মুগ্ধ হন। মাঝেমধ্যেই এই ‘পাওয়ার কাপলে’র দাম্পত্যজীবনের নানা দিক নিয়ে আলোচনায় মাতেন নেটিজেনরা। এবার ক্যাটরিনার প্রতি প্রেম জেগে ওঠার কারণ জানালেন ভিকি।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল জানান, মানুষ হিসেবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠা মুগ্ধ করেছে তাকে। 

ভিকি জানান, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয় বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। এই নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। 

অভিনেতা বলেন, ‘আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়। সেটা ক্যাটরিনার আছে। তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটাও আমি শিখি।’ 

এছাড়া ভিকি আরও বলেন, বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও নাকি ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।

জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন— ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। 

এরপর ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com