1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

কালিয়াকৈর হাই-টেক পার্কে জমি লিজ নিলো এডিএন টেলিকম

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭.২৮ পিএম
  • ১৯২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম প্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ, উন্নত উৎপাদন সুবিধা ও উদ্ভাবনী কাজে গতি আনতে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ হাই-টেক পার্কে দীর্ঘ মেয়াদের জন্য এক একর জমি লিজ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি কৌশলগত লিজ চুক্তি করেছে এডিএন টেলিকম। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিএন টেলিকম কালিয়াকৈর হাই-টেক পার্কের এই প্রকল্পে আইটি/আইটিইএস ডিভাইস, সফটওয়্যার, আইওটি সমাধান এবং এআই-ভিত্তিক ইলেকট্রনিক উপাদান উৎপাদন সুবিধা বাড়াবে।

এর আগে চলতি বছরের শুরুতে এডিএন টেলিকম তাদের ব্যবসা সম্প্রসারণে সিলেটেও হাই-টেক পার্কে একটি জায়গা লিজ নিয়েছে।

কালিয়াকৈর হাই-টেক পার্কে জমির লিজ চুক্তি হয়েছে গত ২৮ অক্টোবর। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক কর্তৃপক্ষের ক্রয় বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত চার্জ) শাহরিয়ার আল হাসান এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেনরি হিল্টন এবং উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এডিএন টেলিকমের এমডি হেনরি হিল্টন বলেন, এই সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত মানের ও বাজারের জন্য প্রস্তুত পণ্য তৈরি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারের ওপর জোর দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com