1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আমানত সুরক্ষা আইন পরিবর্তন করা হবে: বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২.৫১ পিএম
  • ৩১১ Time View

আমানত সুরক্ষা আইন আরও পরিবর্তন করা হবে। এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত সুরক্ষা আইনটি চূড়ান্ত হলে ব্যাংক খাতের ৯৫ শতাংশ আমানতকারী সুরক্ষিত হবে।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিশ্চয়তা দিয়েছেন, শতভাগ বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতকারীদের পক্ষে আমরা কাজ করছি। এজন্যই ব্যাংকগুলো সংস্কারে গিয়েছি। যারা ব্যাংক খাত বোঝেন এমন ব্যাক্তিদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে।

আমানতকারীদের টাকা চাহিদামতো ফেরত দেওয়ার জন্য তারল্য সহয়তা দেওয়ার সুযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা না ছাপিয়ে অন্য ব্যাংকের মাধ্যমে ধার করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ।

ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সকল আমানতকারীদের একটু ধৈর্য ধরতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com