1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ১৪৩ Time View

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমনটা জানিয়েছে স্পেনের পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১-১ গোলে ড্র ম্যাচের আগে ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণামূলক প্রচারণায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আবেদন জানিয়ে তিনটি অভিযোগ করেছিল লা লিগা কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত শুরুর পর তাদের গ্রেপ্তার করা হয়।

মাদ্রিদ ডার্বির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রচারণা ভাইরাল হয়। স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন।’ তাদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।

এ মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণামূলক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com