1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পদত্যাগপত্র পাওয়া না গেলে এর দায়দায়িত্ব রাষ্ট্রপতির: ড. আসাদুজ্জামান

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১.৪৪ পিএম
  • ১৮৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে তথ্য গোপন করায় মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
 ড. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তথ্য গোপনের অপরাধে রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সম্পূর্ণ বেআইনি তার পদে থাকা। রাষ্ট্রপতির পদে থাকা এখন তার জন্য শাস্তিযোগ্য অপরাধ।


তিনি বলেন, দেশের নাগরিকত্ব ত্যাগ করে ভিন্ন দেশের নাগরিকত্ব নেয়ার কারণে তিনি রাষ্ট্রপতি হতেই পারেন না। তাই তার পদে থাকা অবৈধ। তা ছাড়া শেখ হাসিনা ডামি নির্বাচন করে বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই তার পদত্যাগ করা আর না করা কিছুই যায় আসে না।
 

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটা চুপ্পু সাহেব বলেছেন; তাহলে সেই পদত্যাগপত্র পাওয়া না গেলে এর দায়দায়িত্ব তার।


এদিকে প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সবার আগে তাকে সরাতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে তৎপর। তারা অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে টাকা ও অস্ত্র ব্যবহার করছে। ছাত্র-জনতার সরকারকে সফল করতে সবরকম সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com