1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৯.৩২ পিএম
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ফটোগ্রাফি প্রেমীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। মোবাইল ফোন ব্র্যান্ডটি ‘রিয়েলমি ১২ প্রেজেন্টস: আনলিশ ইওর ক্রিয়েটিভিটি – ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিযোগিতা চালু করেছে।

রিয়েলমি’র সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতা মোবাইল ফটোগ্রাফির এক বিশেষ উদযাপন, যা নতুন রিয়েলমি ১২ এর অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সেরা ছবি জমা দিয়ে দারুণ পুরস্কার জেতার সুযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় স্বীকৃতি অর্জন এবং প্রতিভাবান ফটোগ্রাফারদের ক্রমবর্ধমান সমাজের অংশ হতে পারবেন।

নবীন ও অভিজ্ঞ উভয় মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি সৃজনশীলতা উন্মোচনের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

গত ১৯ অক্টোবর, ২০২৪ রাত ৮:০০ টা থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে।

প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ী পাবেন অতুলনীয় ক্যামেরা পারফরম্যান্স এবং সেরা ফিচারসমৃদ্ধ অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ১২, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য বিজয়ীরা পাবেন নানা আকর্ষণীয় উপহার।

ইভেন্টে অংশ নিতে অনুগ্রহ করে this form-এই ফরমটি পূরণ করুন। এছাড়া, এ সংক্রান্ত তথ্যের আপডেট পেতে this Facebook handle -এই ফেসবুক পেজ এবং this link -এই লিঙ্কে ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com