1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরে নেইমারের বার্তা

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১২.৫৭ পিএম
  • ১১৯ Time View

নেইমারকে ধরা হতো ব্রাজিলের আশার বাতিঘর। দীর্ঘ শিরোপা খরা ঘোচাবেন তিনি, এমন প্রত্যাশাই ছিল তার কাছে। সেই সামর্থ্যও ছিল নেইমারের। চোট না থাকলে সময়ের অন্যতম সেরা ফুটবলার নিজেকে নিয়ে যেতে পারতেন বহুদূর। তবে, ক্যারিয়ারের শুরু থেকেই চোট তাকে তাড়া করে বেড়ায়। সর্বশেষ চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন এক বছরের বেশি সময়।

২০২৩ সালের ১৮ অক্টোবর চোটে পড়েন নেইমার। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন নেইমার। এর এক বছর তিন দিন পর সোমবার (২১ অক্টোবর) রাতে ফিরলেন চিরচেনা সবুজ ঘাসে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে মাঠে ফেরেন নেইমার। আবুধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে টানটান উত্তেজনায় ঠাসা এক ম্যাচ দেখেছে দর্শকরা। ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচটি আল-হিলাল জেতে ৫-৪ ব্যবধানে। হ্যাটট্রিক করেন সালেম আলদাওসারি।

এ ম্যাচে অবশ্য ফল কিংবা সালেমের হ্যাটট্রিক—আলোচনায় ছিল না কিছুই। নেইমারের মাঠে নামার ক্ষণ গুনছিল সবাই। ৭৭ মিনিটে নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান এই তারকা।

নেইমার মাঠে নামার পর আল-হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখে, কিংবদন্তি নেইমার মাঠে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com