1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

একীভূত হচ্ছে না পদ্মা ব্যাংক-এক্সিম ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৭.৪৮ এএম
  • ১৭৯ Time View

বেসরকারি খাতের আলোচিত পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হবে না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)। বিষয়টি স্পষ্ট করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।

তিনি বলেন, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে প্রয়োজন তারল্য সহায়তা। ইতিমধ্যে ব্যাংকটিকে এক হাজার কোটি টাকা দেয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রয়োজনে আরো সহায়তা দেয়া হবে।

আর্থিক অবস্থা দুর্বল হলেও সবল ব্যাংকের তকমা লাগিয়ে পদ্মা ব্যাংকের সাথে একীভূত হওয়ার চুক্তি করেছিল এক্সিম ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নানা অব্যবস্থাপনা ও দুর্নীতি উঠে আসে। এমনকি দুর্নীতিতে নুয়ে পড়া ব্যাংকে তৈরি হয়েছে বড় আকারের তারল্য সংকট।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন এক্সিম ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদদের সদস্যরা। তারা ব্যাংকের নানা সমস্যা তুলে ধরেন গভর্নরের কাছে। চান তারল্য সহায়তা।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা নেব, যেটা আমাদের দুইমাসের জন্য হয়ে যাবে। পদ্মার সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এখনো কিছু বলেনি। আমি বলেছি, আগামী ৬ মাস পর্যন্ত যতক্ষণ ব্যাংককে সুস্থ্য না হবে ততক্ষণ একীভূত হবে না।

বাংলাদেশ ব্যাংক জানায়, ইতিমধ্যে এক হাজার কোটি টাকা তারল্য দেয়া হয়েছে এক্সিম ব্যাংকে। আরো সহায়তা দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদ আরো বাড়ানো হবে বলেও জানান মুখপাত্র।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, এক্সিম ব্যাংক কিন্তু এর আগে এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। কাজেই তারা পায়নি এটা বলা যাবে না। ভবিষ্যতে তারা যে গ্যারিন্টির জন্য যে আবেদন করেছে সেটা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে।

এর আগে গত আগস্ট মাসের ২৯ তারিখ এক্সিম ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। দেড় মাস পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত সাবেক পর্ষদের আগ্রাসী ঋণ বিতরণের তথ্য উদঘাটন করতে পারেনি নতুন পর্ষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com