1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

বাংলাদেশে বিনিয়োগ হিসেবে স্বর্ণ কতটা লাভজনক?

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫.১১ পিএম
  • ১৬৭ Time View

দেশের ব্যাংক খাতের নানা অনিয়মের কারণে খাতটিতে মানুষের আস্থা কমেছে। একই অবস্থার মধ্যে রয়েছে দেশের পুঁজিবাজার। অর্থাৎ পুঁজিবাজারও দীর্ঘদিন ধরে আস্থা সংকটে ভুগছে। এর ফলে স্বর্ণে বিনিয়োগের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণকে বলা হয় ‘সেফ হেভেন’, এর মানে হচ্ছে বড় ক্ষতির আশংকা ছাড়া বিনিয়োগ করা যায় যেখানে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার অর্থসূচককে বলেন, সাধারণত মূল্যস্তরের উপর ঊর্ধ্বমুখী চাপ বজায় থাকলে তথা অর্থের মূল্য কমতে থাকলে মূল্যবান ধাতুর দাম বাড়তে থাকে। অর্থাৎ স্বর্ণের মত মূল্যবান ধাতু মূল্যস্ফীতির বিপরীতে রক্ষাকবচ হিসেবে ভূমিকা পালন করে। যেহেতু বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধগতি বিদ্যমান আছে সেহেতু ঝুঁকিবিমুখ মানুষ স্বর্ণকে সম্পদ গচ্ছিত রাখার মাধ্যম হেসেবে বেছে নেয়।

তিনি আরও বলেন, দেশের ব্যাংক খাত এবং পুঁজিবাজারে দীর্ঘদিনের বিদ্যমান অস্থিতিশীলতা ও সুশাসনের অভাব খাতগুলোর উপর মানুষের আস্থার চরম অবনতি ঘটিয়েছে। এর ফলে মানুষ ব্যাংক এবং পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে স্বর্ণে বিনিয়োগে বেশি আগ্রহী হয়েছে।

স্বর্ণে বিনিয়োগ কি লাভজনক?

বিশ্বের শীর্ষ ধনী এবং সফল বিনিয়োগকারীদের কেউ হয়ত আদর্শ বিনিয়োগ বলতে প্রথমেই স্বর্ণের কথা বলবেন না। কিন্তু তারপরেও শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মানুষ নিরাপদ ভেবে স্বর্ণে বিনিয়োগ করে যান।

জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার। কিন্তু এই ওঠানামার মধ্যে দাম কখনোই অপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি।

এছাড়া অল্প শিক্ষিত বিনিয়োগকারীরা মনে করেন, পুঁজিবাজারে বিনিয়োগে বড় লোকসান হতে পারে। সারাদিন খোঁজখবর রাখতে হয়। ব্যাংকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও সুদের হারের দিকে খেয়াল রাখতে হয়। আর স্বর্ণে বিনিয়োগ করার ক্ষেত্রে এমন কোনো বিষয় থাকে না। দাম কমলেও সামান্য আকারে কমে।

তার বাইরে প্রয়োজনে স্বর্ণের একটি ব্যবহারিক উপযোগিতা রয়েছে, সেটাও এ খাতে বিনিয়োগ জনপ্রিয় হবার আরেকটি কারণ। এছাড়া আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি যাই হোক না কেন, স্বর্ণের চাহিদা সবসময় থাকে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান অর্থসূচককে বলেন, স্বর্ণে বিনিয়োগে অনেক বেশি সুরক্ষা। গত ২০ বছরের ইতিহাসে স্বর্ণের দাম কখনো কমেনি, সবসময় দাম উর্ধ্বমূখী ছিলো। স্বল্প মেয়াদে স্বর্ণ কিনে লাভ করা যায়।

তিনি আরও বলেন, আজ স্বর্ণ কিনলে কালকে দর বৃদ্ধি পেলেই লাভ করা যায়। স্বর্ণ কিনলে টাকা ফেরত পাবেই। বিশ্বের বিভিন্ন দেশের সচেতন মানুষ স্বর্ণে বিনিয়োগ করে। অর্থাৎ এখান থেকে ভালো লাভ করা সম্ভব বলেও মনে করছেন তিনি।

চলতি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। আর সর্বনিম্ন দাম ছিল ১৯৭১ সালে, সে বছর স্বর্ণের ভরি ছিল ১৬০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com