1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আইসিসি থেকে নাম বাদ পরলো সাকিবের

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩.১৯ পিএম
  • ১৯৩ Time View

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা এতদিন সাকিব আল হাসানের দখলে ছিল। তবে এবার তার নাম র‌্যাঙ্কিং তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি।

আইসিসি সবশেষ যেই র‌্যাঙ্কিং তালিকা হালনাগাদ করেছে সেখানে নেই সাকিবের নাম। সাকিবকে বাদ দেওয়ার কারণ অবশ্য তার পারফরম্যান্স নয়। টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেওয়ায় এই ফরম্যাটে তাকে বাদ দিয়েছে আইসিসি। তবে টেস্ট ফরম্যাটে এখনও আছেন সাকিব। টেস্টে অবস্থান ৩ নম্বরে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

অন্যদিকে ভারতের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের প্রভাব পড়েছে বাংলাদেশি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন।। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com