1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩.৪২ পিএম
  • ১৬৫ Time View

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ২৯০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ শতাংশ। বাণিজ্য ঘাটতি কমার কারণ আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বেড়ে যাওয়া।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আমদানি খরচ আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক দুই শতাংশ কমে নয় দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে।

গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।

তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ে ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com