1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আগামী বছর বাংলাদেশে আসবেন নেইমার

  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮.০৩ পিএম
  • ১৭১ Time View

 ইনজুরির কারণে বছরখানেক ধরেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার। তাই বলে কমেনি তার ক্রেজ। ব্রাজিলিয়ান তারকাকে এক পলক দেখার জন্য এখনো উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস ও ব্রাজিলের রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন নেইমার।

ব্রাজিলিয়ান এই মহাতারকা বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তার বন্ধু বাংলাদেশি বংশদ্ভূত রবিন মিয়া। একটি বেসরকারি চ্যানেলকে নিশ্চিত করেছেন লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।

এর আগে এমিলিয়ানো এবং রোনালদিনিও’র বাংলাদেশ সফরের সময় সাধারণ ভক্তদের তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং নির্দিষ্ট কিছু ভক্তের সঙ্গে দেখা করেই দেশ ছাড়েন তারা। এর ফলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল আয়োজকদের।

নেইমারের সফরে ভিন্ন কিছুর প্রতিশ্রুতি দিলেন রবিন, আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে তো আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com