1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯.২০ পিএম
  • ১৬৩ Time View

সবশেষ ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে জয়হীন ছিল টাইগ্রেসরা। অবশেষে ১০ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। সাথী রানী ৩২ বলে ২৯ ও সুবহানা মোস্তারি ৩৮ বলে ৩৬ ও জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন।স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ফ্রেজার নেন ৩টি উইকেট।

১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় ৩১ রানে জোড়া উইকেট হারায় তারা। সাসকিয়া হরলি ১২ বলে ৮ ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর আইলসা লিস্টারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সারাহ ব্রাইস। তবে ৩৯ রানের মধ্যে স্কটল্যান্ডের আরও ৩ উইকেট তুলে নিয়ে মিডল অর্ডারে ধস নামান টাইগ্রেস বোলাররা।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন সারাহ। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন লোরনা জ্যাক ব্রাউন। দলীয় ৮৮ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন তিনি।

এরপর বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হন স্কটল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ৫২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন সারাহ। বাংলাদেশের পক্ষে রিতু মনি নেন সর্বোচ্চ ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com