1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

শাকিবের মালিকানায় নতুন নামে ঢাকার লোগো উন্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭.১৯ এএম
  • ১৮৪ Time View

বিপিএলের গত আসরে ‘দুর্দান্ত ঢাকা’ নামে খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবার এর মালিকানা কিনেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান। নতুন মালিকানায় যাওয়ার পর নামও পরিবর্তন হয়েছে দলটির।

বিপিএলের আসন্ন আসর থেকে শাকিবের ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার (২ অক্টোবর) উন্মোচন হয়েছে লোগো। গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচনের এ অনুষ্ঠান হয়।

বিপিএলের নাম ঠিক করতে দর্শকরা ভোটের মাধ্যমে ভূমিকা রেখেছেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে তাই কৃতজ্ঞতা জানালেন শাকিব। তিনি বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।

প্রসঙ্গত, দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

এ নিয়ে ১০ আসরের মধ্যে ঢাকা নাম পরিবর্তন করল সাতবার। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে খেলেছিল তারা। ২০১৫ সালে এর নাম দেয়া হয় ঢাকা ডায়নামাইটস। ২০১৯ সালে ঢাকা প্লাটুন, বঙ্গবন্ধু টি-২০ কাপ নামে আয়োজিত হওয়া আসরে এর নাম ছিল বেক্সিমকো ঢাকা। এরপর মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স নামেও খেলে তারা, সবশেষটি দুর্দান্ত ঢাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com