বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ Price Sensitive Information of Nitol Insurance PLC পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ঈদুল আজহায় আসছে ‘তুফান ২’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

গেল ঈদে বাম্পার হিট দিয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিটি। সেই ছবির রেশ এখনো কাটেনি। দেশে ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় হয়েছিল এই সিনেমা। তবে সিনেমা শেষেই জানা গিয়েছিল তুফান ২ আসছে।

এবার আনুষ্ঠানিক ঘোষনা দিলেন রায়হান রাফি। অবশ্য আগেই নির্মাতা রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান ২’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, ‘রোজার ঈদে আসছে ‘লায়ন’ আর কোরবানির ঈদে আসবে তুফান।’ তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কি তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফী।

তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আই সূত্রে জানা যায়, তুফান-২র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে।

বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। সেই হিসেবে বলা যায়, তুফান ২ তে থাকছেন শাকিব খানই। তবে নায়িকা কে থাকবেন সেটা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS