1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন শেরেবাংলা হাসপাতালের পরিচালক

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৩৪ পিএম
  • ৩৩৮ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এ সময়ে পদত্যাগ পত্রেও তাকে স্বাক্ষর করতে দেখা গেছে।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করেননি। সর্বশেষ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা গ্রহন করেননি। আমরা মনে করি এই পক্ষপাতমূলক আচরণ নিয়ে তার এখানে দায়িত্ব পালন করার দরকার নেই। এজন্য পরিচালকের পদত্যাগ দাবি নিয়ে তার কার্যালয়ে গেলে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ডা. এইসএম সাইফুর ইসলাম বলেন, বরিশালের সন্তান আমি। বরিশালের প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে। তবে এখন থেকে পরিচালকের পদে এখন থেকে আমি আর থাকবো না।

এর আগে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যদিও শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করে আসছিল ইন্টার্ন চিকিৎসকরা।

উল্লেখ্য, ইন্টার্ন চিকিৎসকদের অবহেলায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মারা যাওয়া শিশুর মায়ের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ এনে মামলা করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। মামলার আসামি গ্রেপ্তারের দাবিসহ চার দফা নিয়ে কর্মবিরতি শুরু করে। সেই আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করলেন হাসপাতালের পরিচালক। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com