1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

মাধবপুরে সিলেটের সাবেক ওসি আটক

  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ২৩৪ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট কতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিনকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটককৃত মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার ৬নং এজাহারভুক্ত আসামি। হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা থেকে হেড কোয়ার্টারে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি সদস্যরা মাধবপুর থানাকে জানায় সাবেক ওসি মঈন উদ্দিনের গ্রামের বাড়ি গোপীনাথপুরে নিজ ঘরে অবৈধ অন্ত্র রয়েছে। পরে রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা বিজিবি এবং পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কোন অস্ত্র পাওয়া না গেলেও মঈন উদ্দিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হওয়ায় আটক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মাধবপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সকালে সাবেক ওসি মঈন উদ্দিনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com