1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার এক বন্দির মৃত্যু

  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫.১৮ পিএম
  • ২২৬ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে তাকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে প্রেরিত হন। কারাগার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি বাথরুমে পড়ে গেলে প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে তাকে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য-গত বছরের ৭-নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে কয়েকজন ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তিনি মারা যান। এই ঘটনার পরদিন ৮-নভেম্বর নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম রুশেল, রাসেলসহ মোট সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com