1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দামুড়হুদায় পথচারির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২০ এএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও দুজন আরোহী ও এক পথচারী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জয়রামপুর কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে এবং আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশা তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জয়রামপুর কাঠালতলায় পৌঁছালে রাস্তা পার হতে থাকা এক পথচারির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত ইসলাম বলেন, “জয়রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা নামে এক যুবক নিহত হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, বাদশা মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com