1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন টাইগাররা

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ১৮৫ Time View

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছরে পাকিস্তানকে একবারও এই ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সেই দলটাকেই সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা; সেটাও কিনা আবার তাদের মাটিতেই। টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।

ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

শান্তদের পুরস্কৃত করতে আগামীকাল (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারিদের বোনাস দেয়ার রীতি রয়েছে বিসিবিতে। এবার অবশ্য ক্রিকেটাররা বিশেষ পুরস্কার পাচ্ছেন সরকারের পক্ষ থেকে।

পাকিস্তান সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ব্যস্ততার মধ্যেই এসব সংবর্ধনায় অংশগ্রহণ করছেন তারা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com