1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে ডাক পেলেন মাশরাফী

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০৩ পিএম
  • ১৮৪ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার খেলবেন ইউএস মাস্টার্স টি-টেন লিগে।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার।

গতকাল সোমবার (০৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

মাশরাফীকে দলে ভিড়িয়েছেন ড্রেটয়িট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফীর একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও। 

সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে আসরের সবগুলো ম্যাচ খেলেননি। মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই আছেন দলটি মনোনীত দুই বারের সাবেক সংসদ সদস্য মাশরাফি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com