1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

২০২৬ বিশ্বকাপ জিততে নেইমারকে দরকার ব্রাজিলের

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৬ এএম
  • ২০৩ Time View

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২০ বছর। আর শিরোপা জেতা হয়নি তাদের। সম্পন্ন হয়নি হেক্সা মিশন। ২০২৬ সালেও তারা সেই মিশন নিয়ে মাঠে নামবে। তার আগে ব্রাজিলের বর্তমান তারকা ফুটবলার রদ্রিগো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল দলে নেইমারকে প্রয়োজন।

‘তিনি (নেইমার) আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। দলের সবাই বুঝতেছে তাকে কতোটা প্রয়োজন, তাকে কতোটা আমরা মিস করতেছি। পুরোপুরি সুস্থ ও ফিট নেইমারকে দেখতে চাই আমরা সবাই। তিনি তার সেরে ওঠার প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। যতো দ্রুত সম্ভব আমরা তাকে ব্রাজিল দলে ফেরাতে চাই।’

‘নেইমারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা নিয়মিত বার্তা আদান-প্রদান করছি। এখন তিনি অনুশীলন শুরু করতে যাচ্ছেন। তিনি একজন সেরা সতীর্থ। যখন কাউকে তার বিষয়ে খারাপ কিছু বলতে শুনি তখন আমার মন খারাপ হয়ে যায়। ব্যক্তি হিসেবে তিনি এমন নন। তিনি আমার আদর্শ খেলোয়াড়। ব্যক্তি হিসেবেও তিনি আমার কাছে অসাধারণ। তিনি নিয়মিত আমার খোঁজ রাখেন। আমাকে সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি।’

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গেল বছর টানা তিন ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু শুক্রবার রদ্রিগোর গোলে তারা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে সেলেসওরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com