1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

সাকিবকে হয়রানি করলে ক্ষতি হবে দেশের ক্রিকেটের: সুজন

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৮ পিএম
  • ২১৫ Time View

সাকিব আল হাসানের দোষ থাকলে শাস্তি হোক। কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ক্ষতি। এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, এসব কারণেই মাঠের পারফরম্যান্স ভালো হচ্ছে না সাকিবের।

নায়ক থেকে খলনায়ক। ২২ গজে তার বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি ক্রিকেটে বাংলাদেশের স্ট্যান্ড্যার্ড উঁচুতে নিয়েছে নিঃসন্দেহে। কিন্তু রাজনীতির অপরিচ্ছন্ন ময়দানে নেমে বিতর্কিত হয়েছেন জাতীয় দলের অনেক জয়ের মূল চরিত্র, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব। গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো ক্ষোভের আগুনের আঁচ লাগছে তার গায়েও। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় দেশে ছিলেন না সাকিব। আওয়ামী নিপীড়নের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কি না, তাও নিশ্চিত করে বলা যায় না। তার মতো ক্রীড়া ব্যক্তিত্বকে শাস্তি দেয়ার ক্ষেত্রে আরও ভালোভাবে সব খতিয়ে দেখা উচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে না হন, সেটা খেয়াল রাখার পরামর্শ খালেদ মাহমুদ সুজনের। সামনেই যে ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ রয়েছে টাইগারদের।

সুজন বলেন, ‘সাকিব যদি কোনো অন্যায় করে থাকেন, সেটার বিচার হোক। কিন্তু ক্রিকেটার হিসেবে আমরা তো জানি সে বিশ্বসেরা। যতদিন সে ফিট থাকবে, আমরা তাকে ঠিকমতো খেলতে দিই। বাংলাদেশের জন্যই ভালো। কিন্তু অন্যায় না করে যদি দোষ চাপিয়ে দেয়া হয়। মাত্র কয়েক মাস আগেই তো সে এমপি হয়েছিল। ও তো এর মধ্যে ক্রিকেটই খেলেছে। এর মধ্যে তো ঢুকতেই পারেনি।’

মাঠের বাইরের নানা ঝামেলায় চাপে সাকিব। মাঠেও তার প্রভাব স্পষ্ট। ব্যাটে রান নেই, বোলিংটাও হচ্ছে না আপ টু দ্য মার্ক। এখান থেকে কি আর ঘুরে দাঁড়াতে পারবেন তিনি? এ যেন এক বড় প্রশ্ন।

এক যুগের বেশি সময় দারুণ সার্ভিস দেয়া সাকিবের ফর্ম পড়তির দিকে। তবে ব্যাটনটা যোগ্য কারও হাতেই দিতে পারছেন তিনি। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সফরেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন সিরিজ সেরার পুরস্কার জিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com