1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ২০৯ Time View

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আজ সোমবার আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।

নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল।

সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি-

তারিখমুখোমুখিভেন্যুসময় (বাংলাদেশ)
৩ অক্টোবরবাংলাদেশ-স্কটল্যান্ডশারজাহবিকেল ৪টা
৩ অক্টোবরপাকিস্তান-শ্রীলঙ্কাশারজাহরাত ৮টা
৪ অক্টোবরদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাইবিকেল ৪টা
৪ অক্টোবরভারত-নিউ জিল্যান্ডদুবাইরাত ৮টা
৫ অক্টোবরবাংলাদেশ-ইংল্যান্ডশারজাহবিকেল ৪টা
৫ অক্টোবরঅস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাশারজাহরাত ৮টা
৬ অক্টোবরভারত-পাকিস্তানদুবাইবিকেল ৪টা
৬ অক্টোবরওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ডদুবাইরাত ৮টা
৭ অক্টোবরইংল্যান্ড-দ. আফ্রিকাশারজাহরাত ৮টা
৮ অক্টোবরঅস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডশারজাহরাত ৮টা
৯ অক্টোবরদ. আফ্রিকা-স্কটল্যান্ডদুবাইবিকেল ৪টা
৯ অক্টোবরভারত-শ্রীলঙ্কাদুবাইরাত ৮টা
১০ অক্টোবরবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজশারজাহরাত ৮টা
১১ অক্টোবরঅস্ট্রেলিয়া-পাকিস্তানদুবাইরাত ৮টা
১২ অক্টোবরনিউ জিল্যান্ড-শ্রীলঙ্কাশারজাহবিকেল ৪টা
১২ অক্টোবরবাংলাদেশ-দ. আফ্রিকাদুবাইরাত ৮টা
১৩ অক্টোবরইংল্যান্ড-স্কটল্যান্ডশারজাহবিকেল ৪টা
১৩ অক্টোবরভারত-অস্ট্রেলিয়াশারজাহরাত ৮টা
১৪ অক্টোবরপাকিস্তা-নিউ জিল্যান্ডদুবাইরাত ৮টা
১৫ অক্টোবরইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদুবাইরাত ৮টা
১৭ অক্টোবরসেমিফাইনাল ১দুবাইরাত ৮টা
১৮ অক্টোবরসেমিফাইনাল ২শারজাহরাত ৮টা
২০ অক্টোবর ফাইনালদুবাইরাত ৮টা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com