1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

শাহবাগে প্যাডেলচালিত রিকশাচালকদের বিক্ষোভ শেষ, ব্যাটারিচালিতদের শুরু

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩.৩৩ পিএম
  • ১৭৪ Time View

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা রিকশাচালকরা দুপুর ১২টার দিকে আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যায়। পরে দুপর ১টার পর আবার ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন শুরু করে শাহবাগে। তারাও সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবি জানান।

প্যাডেলচালিত রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। ফলে প্যাডেল রিকশা চালকরা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবেন। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশামালিক ঐক্যজোটের আয়োজনে অবস্থান কর্মসূচিতে রাজধানীর রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান।

রাজধানীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাচালকরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল  সাড়ে ৯টার পর শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়। অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট। 

শাহবাগে দেখা যায়, প্যাডেলচালিত রিকশা চালকরা স্লোগান দিচ্ছেন,  ‘চলবে না ভাই চলবে না, ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলবে না’,  ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে,’ ইত্যাদি।

ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালক পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

এ ছাড়া বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে নৌকা, পালকি, ঘোড়াগাড়ির মতো রিকশাকেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে, সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল, সেসব রিকশাগুলোকে বন্ধ করে, পায়ে চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে। 

এদিকে রিকশাচালকদের সড়ক অবরোধ করে অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এই সড়ক ব্যবহার করা যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com