বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

সাকিবকে পেছনে ফেলে এগিয়ে গেলেন পরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০২ Time View

দীর্ঘদিন ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল চিত্রনায়িকা পরীমণি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে। এ লড়াইটা অবশ্য চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার। এ লড়াইয়ে পরীর কাছে হার মেনেছেন সাকিব।

সোমবার ( ২৬ আগস্ট) এ দুই সেলিব্রেটির অফিশিয়াল পেজ স্ক্রল করে দেখা যায়, সাকিব আল হাসানের চেয়ে পরীমণির ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বেশি।

পরীর অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৬ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৬০ লাখ। অন্যদিকে সাকিবের অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৫ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৫০ লাখ।

হিসেবে দেখা যাচ্ছে, সাকিবের চেয়ে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে পরীমণির। তবে পরীর কাছে হেরে গেলেও ক্রিকেট জগতে এখনও শীর্ষেই আছেন সাকিব।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রিকেট জগতে সর্বোচ্চ ফলোয়ার রয়েছে সাকিবেরই। সাকিবের পর ১৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭.৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল।

অন্যদিকে, বিনোদন জগতে পরীর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন। এরপর ৬.৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS