1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০.১৬ পিএম
  • ২৬৮ Time View

উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গেছে।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নীতি সুদহার ছাড়াও স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট একইভাবে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।

দেশে টানা কয়েক সপ্তাহব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত জুলাইয়ে ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতির হার। এমন সময়ে তা ঘটছে যখন দেশের মুদ্রা রিজার্ভ পড়তি অবস্থার মধ্যে আছে, রপ্তানি আয়ের প্রধান উৎস- পোশাক শিল্পও রাজনৈতিক অস্থিরতা ও সবশেষ বন্যা পরিস্থিতিতে গভীরভাবে প্রভাবিত হয়েছে। এমন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com