1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্বৈরাচারের পতন ঘটেছে, নয়া ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৭.৫১ এএম
  • ১৭৮ Time View

ছাত্র-জনতার অভ্যুাত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে, নয়া ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক মায়ের অশ্রুর মধ্যদিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এটা ধরে রাখতে হবে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারেনি।

তিনি বলেন, বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল আন্দোলনের মধ্যদিয়ে, তার মুক্তিও হলো আন্দোলনের মধ্য দিয়ে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে যে সরকার আছে, তাকে সবাই মিলে ধরে রাখতে হবে। তাদের সময়ে দিতে হবে। যে সময়ে এ সরকার নির্বাচনের ব্যবস্থা করবে, সে পর্যন্ত তাদের সহযোগিতা করতে হবে।

নেতিবাচক কথা রাষ্ট্র সংস্কারে যেন বিপত্তি সৃষ্টি না করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, নতুন সূচনাকে বরণ করে নিতে হবে৷ এ বিজয়কে যারা ম্লান করতে অপকর্মে লিপ্ত, তারা দেশদ্রোহী। সংগ্রামের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে। তাদের রুখে দিতে হবে।

আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এক স্বৈরাচারের পতন ঘটেছে, তাই বলে আরেকটা নয়া ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না। সে সুযোগ যেন তারা না পায়, সেভাবে কাজ করতে হবে।’

শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় সেখানকার জনগণ খুব ভালো আছেন বলে মনে করেন না ফখরুল।

ছোটখাটো ভেদাভেদ ভুলে সবাইকে দেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষা যেন শেষ না হয়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com