রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

৩২ নম্বরে হামলার ঘটনায় মাহিয়া মাহির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। গত কয়েক বছর ধরে তাকে রাজনীতির মাঠে বেশ সরব থাকতে দেখা গেছে। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবিও করে এসেছেন। করেছেন জাতীয় সংসদ নির্বাচনও। গত সরকারের শাসনামলের শেষদিকে প্রায়সময়ই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সভা-সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

তবে ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে দেশে চলমান অস্থিরতা এবং ৫ আগস্টের পটপরিবর্তনের বেশ কিছুদিন আগে থেকেই একেবারে নীরব ছিলেন মাহি। অবশেষে মুখ খুললেন তিনি। বুধবার (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগের পর ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।

মাহি লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এছাড়াও বৃহস্পতিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে। মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গত ১৭ জুলাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো ঢাকা উত্তাল। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘সমাধান হোক’।

এর দুই ঘণ্টা আগে লিখেছিলেন, ‘আমার ভাই-বোনদেরকে আর কেউ আঘাত করবেন না।’ মূলত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই ছিল তার এই স্ট্যাটাসটি। 

তবে গত এক মাসে পরীমণির সন্তানের জন্মদিন ও বান্ধবীর বিয়ের পোস্টের বাইরে রাজনৈতিক বা সমসাময়িক কোনো বিষয়ে পোস্ট করেননি মাহি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS