1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

গণহত্যার বিচারের দাবিতে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি

  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭.৫৪ এএম
  • ১৫৮ Time View

গণহত্যার বিচারের দাবিতে জাতিসংঘকে চিঠি দেওয়া হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো তুলে ধরছে। আমরা মনে করি, এটা একেবারেই সঠিক নয়।

তবে কিছু কিছু সমস্যা নিঃসন্দেহে তৈরি হয়েছে। এগুলো সম্প্রদায়গতভাবে নয়, রাজনৈতিক সমস্যা নয়। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলতে চাই এই ধরণের কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। এমনকি, কোনো সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক দল এটার সঙ্গে জড়িত থাকতে পারে না। সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে। এরমধ্য দিয়ে নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে।

আজ শনিবার (১০আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এসব কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বিগত আন্দোলনে সরকারি বাহিনী দিয়ে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে। সেই গণহত্যার বিষয়ে আমরা কথা বলে এসেছি। অনেকে মনে করেছে, আমরা এটা নিয়ে কিছু করছি না। আমরা এখন নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে তদন্ত চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চিঠি পাঠাবো। একইঙ্গে অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দিবো। এ ছাড়া আন্দোলন করার কারণে আটক ৫০ প্রবাসীকে মুক্তির জন্য ইউএইকে চিঠি দেব।

সংবাদ সম্মেলনের শুরুতে ফখরুল দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, এত বড় একটি বিপ্লবের পরে কিছু সমস্যা থাকতেই পারে। স্বাভাবিক করা কঠিন কাজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রাথমিকভাবে ভালো কাজ শুরু করেছেন। আশার আলো দেখতে শুরু করেছে মানুষ।

গণমাধ্যমকর্মীদের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com