1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

ফের বিতর্কের মুখে লুবাবা

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১০.০১ পিএম
  • ২৫১ Time View

বাংলাদেশের রাজধানীর নাম ভুল করে সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচনার মুখে পরেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এর আগেও লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছিলো।
  
সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। এসময় তাকে একটি খেলায় অংশ নেন তিনি। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর। 

বাংলাদেশবিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কনটেন্ট ক্রিয়েটর, যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হয় ,বাংলাদেশের রাজধানীর নাম কী?

এ সময় লুবাবা বেশ হেসে-ছন্দেই উত্তর দেয়। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভুল উত্তর দিয়ে লুবাবা বললো, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা।

এরপর লুবাবাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে লুবাবা বলেন, জানি না। তাকে আবার বলার সুযোগ দেওয়া হলে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

এই প্রশ্নোত্তরের ভিডিওটি আবারও বিতর্কের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। নেটিজেনদের মন্তব্য ছিল এমন—ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা!

তবে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে জানিয়ে দিয়েছেন, খেলাটাই এমন। এখানে লুবাবাকে ভুল উত্তর দিতে হবে; শুধুমাত্র মজার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। লুবাবা সঠিক উত্তর জানে না- ব্যাপারটি এমন না।

সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও।

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর গত বছর একটি শর্টফিল্মে কাজ করেছে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com