1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ২৭

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০.১৭ পিএম
  • ২৩১ Time View

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় রথযাত্রার গম্বুজ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিন নারীসহ পাঁচজন নিহত এবং আহত হয়েছে ২৭ জন। আজ রোববার (৭ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বিষয়টি নিশ্চত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এর মধ্যে তিন নারী ও দুজন পুরুষ। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

জানা গেছে, আজ বিকেল ৫টায় শহরের সেউজগাড়ি পালপাড়া মন্দির হতে রথযাত্রা বের হয়। রথযাত্রাটি বের হয়ে স্টেশন রোডে গেলে রথের গম্বুজটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় রথে থাকা পাঁচ ব্যক্তি বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই নিহত এবং ২৭ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার ১ নরেশ মহন্ত (৬৫), রঞ্জিত মহন্ত (৬০), শাজাহানপুর উপজেলার গোহাইলের আতশী রাণী (৪০) পুরান বগুড়া সদরের অলোক, একজন নারীর পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com