1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫.১৩ পিএম
  • ৪০২ Time View

গাজায় ইসরাইলের চলমান হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল। শনিবার (৬ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৩৮ হাজার ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ হাজার ৭ শ ৫ জন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৯ জন  নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লংঘন করে, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত হয়েছে তেল আবিব। যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দেশটিকে। 

এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নিহত ২৯ ফিলিস্তিনির মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com