1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভারতের পুঁজিবাজারে ফিরছেন বিদেশিরা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০.৩১ এএম
  • ২০৭ Time View

ভারতে লোকসভা নির্বাচনের অনিশ্চয়তার জেরে পুঁজিবাজার ছেড়ে গিয়েছিলেন অনেক বিদেশি বিনিয়োগকারী। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ার পর আবারও দেশটির পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা ফিরতে শুরু করেছে।

ভারতের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক সংবাদে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকেরা মনে করছেন, তৃতীয় মেয়াদে মোদি সরকারের সংস্কার ও আর্থিক প্রবৃদ্ধির গতি বহাল থাকার প্রত্যাশা থেকে বিনিয়োগকারীরা ভারতের পুঁজিবাজারে ফিরতে শুরু করেছে।

সংবাদে বলা হয়, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত সময়ে ভারতের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা ১২ হাজার ১৭০ কোটি রুপি বিনিয়োগ করেছে।

ভারতে নির্বাচনকেন্দ্রীক অনিশ্চয়তার মধ্যে চলতি বছরের জানুয়ারি-মে মাস পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের পুঁজিবাজার থেকে ৬০ হাজার ২৯ কোটি টাকা তুলে নিয়েছে। আলোচ্য এই সময়ে বিদেশিরা বিনিয়োগ করেছে ৩৬ হাজার ৬৩৭ কোটি টাকা। অর্থাৎ বিদেশিরা বিনিয়োগের চেয়ে বেশি উত্তোলন করে।

ধারণা করা হয়েছিল, বিজেপি এবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। শেষমেশ তা হয়নি। বিনিয়োগকারীরা সব সময় কেন্দ্রে স্থায়ী ও শক্তিশালী সরকার চায়। সংস্কার বা নীতি নিয়ে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, সে জন্যই শক্তিশালী সরকার তাদের কাম্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরামর্শক সংস্থা ফিডেলফোলিয়োর প্রতিষ্ঠাতা কিশলয় উপাধ্যায় ভারতের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, বাজার মনে করছে, সরকার স্থিতিশীল হবে। মোদি সরকারও আগের সংস্কারমূলক কার্যক্রম চালিয়ে যাবে। যদিও পুঁজির প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে বলেও বিশ্লেষকেরা মনে করছেন।

ব্যাপক টানাপোড়েনের মধ্যে গত মাসের শেষ দিকে ভারতের পুঁজিবাজারের মূলধন পাঁচ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বিএসই ও এনএসই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মোট মূল্য পাঁচ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি মাসে বাজারের মূল সূচক সেনসেক্স ৭৭ হাজার পয়েন্টের ঘর স্পর্শ করেছে। ফলে যুক্তরাষ্ট্র, হংকং ও জাপানের মতো বিশ্বের প্রথম সারির দেশগুলোর কাতারে উঠে এসেছে ভারত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com