1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তুফান’

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ৫.০৫ পিএম
  • ২০২ Time View

রায়হান রাফীর সিনেমা মানেই ধামাকা। তবে আলোচনাও চলে বেশ। এবার নানা রকম সমালোচনাকে টপকে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’। আনকাট সেন্সর সার্টিফিকেটের ছবি নির্মাতা রায়হান রাফী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

রাফী তার ফেসবুকে লিখেছেন, ‘আনকাট সেন্সর তুফান। অগ্রিম টিকিট বুকিং-এর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।’

জানা গেছে, তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ‘তুফান’। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। তবে সবাইকে সুখবর দিয়ে বুধবার (৫ জুন) ছাড়পত্র পাওয়ার খবরটি জানা যায়।

মঙ্গলবার (৭ মে) নেট দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। 

এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com