1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
বিজিআইসি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

ভারতের লোকসভা নির্বাচনের ১২১ প্রার্থী অশিক্ষিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২০৩ Time View

ভারতের চলমান লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২১ জন প্রার্থী পুরোপুরি অশিক্ষিত এবং ৩৫৯ জন প্রার্থী মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নির্বাচন করা এসব প্রার্থী হলফ নামায় তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া ৬৪৭ জন প্রার্থী জানিয়েছেন, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

নির্বাচন করা ১ হাজার ৩০৩ জন প্রার্থী হলফ নামায় ঘোষণা দিয়েছেন তারা কলেজের গণ্ডি পার হয়েছেন। আর ১ হাজার ৫০২ জন প্রার্থী জানিয়েছেন তারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

শুধু যে অশিক্ষিতরাই নির্বাচনে অংশ নিচ্ছেন তা নয়— লোকসভায় এবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯৮ জনের ডক্টরেট ডিগ্রিধারীও রয়েছেন।

এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে বলে বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে গত ১৯ এপ্রিল লোকসভার নির্বাচন শুরু হয়। সাত ধাপে হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী ১ জুন। ভোট গণনা শুরু হবে ৪ জুন থেকে।

সাত ধাপের মধ্যে পাঁচ ধাপের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শেষ দুই ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে এবং ১ জুন।

ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী। যদিও এখন পর্যন্ত যেসব জরিপ চালানো হয়েছে সেগুলো থেকে জানা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে এবং মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com