1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

শাহবাগে ঐতিহাসিক বাংলা অভিযান উপলক্ষে দোয়া মাহফিল ও শরবত বিতরণ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯.৪৩ এএম
  • ১৮৬ Time View
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক বাংলা অভিযান ও ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজীর বাংলা বিজয় উপলক্ষে আজ শাহবাগের হাদী চত্বরে এক বিশেষ দোয়া মাহফিল ও শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড মুসলিম মুহাজির রাইটস-এর উদ্যোগে আয়োজিত  হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড মুসলিম মুহাজির রাইটস-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। তিনি বলেন, “১২০৪ সালের ২৬শে মার্চ বখতিয়ার খিলজীর হাত ধরে বাংলায় যে বিজয় এসেছিল, তা কেবল মুসলমানদের বিজয় ছিল না; বরং তা ছিল তৎকালীন বর্ণবাদী ও অত্যাচারী শাসন থেকে সাধারণ হিন্দু ও বৌদ্ধদের মুক্তির দিন। বখতিয়ার খিলজী বাংলায় এসে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা করেছিলেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাব সলিমুল্লাহ একাডেমির প্রেসিডেন্ট মোঃ আব্দুল জব্বার  তিনি তাঁর বক্তব্যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজীকে ‘ইনসাফের অগ্রদূত’ হিসেবে অভিহিত করে বলেন, “ভারতবর্ষে বখতিয়ার খিলজীই প্রথম প্রকৃত ইনসাফ কায়েম করেছিলেন। তিনি হিন্দু সম্প্রদায়ের ওপর চলা তৎকালীন শাসকগোষ্ঠীর জুলুম বন্ধ করেছিলেন এবং হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করেছিলেন। তাঁর সেই ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।”
মোহাম্মদ আব্দুল জব্বার আরও বলেন, “বখতিয়ার খিলজীর নেতৃত্বে মাত্র ১৭ জন বীর সেনানী যেভাবে এক বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য ঘটনা। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই ইনসাফের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com