1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আজ বিশ্ব মেডিটেশন দিবস

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০.৫০ এএম
  • ১৬১ Time View

প্রশান্ত ও সুস্থ জীবনের জন্য মেডিটেশন গুরুত্বপূর্ণ। এতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য বাড়ে বলে চিকিৎসকদের অভিমত। দিনে ২০-৩০ মিনিট মেডিটেশন প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। আজ বিশ্ব মেডিটেশন দিবস। 

বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন বলে দাবি মেডিটেশন সংশ্লিষ্ট সংগঠনের।  

দিবসটির প্রবর্তক বৃটিশ নাগরিক উইল উইলিয়ামস। ২০১৯ সাল থেকে বৃটেনে ছোট আকারে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু হয়। আজ (মঙ্গলবার) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।  

বাংলাদেশে সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো আজ উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে । জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৬টায় শুরু হয়েছে এ কর্মসূচি। এ আয়োজনে একত্রিত হয়েছেন সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণীসহ নানা বয়সী নানা পেশার শত শত মানুষ। দিবস উপলক্ষে শিশুতোষ ছড়া ও গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে কোয়ান্টাম থেকে প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন। 

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দিবসটি পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছে কোয়ান্টাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com