1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১০.২৫ পিএম
  • ২৪৩ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (১৬ মে) মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দফতরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে মৃত্যুবার্ষিকীর আগেই দক্ষিণের তুলনামূলক নিষ্ক্রিয় এবং দুর্বল ওয়ার্ড কমিটি ও নেতৃত্ব চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে জোনভিত্তিক কর্মীসভার সময়সূচিও চূড়ান্ত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ৩০, ৩১ মে ও ১ জুন ঢাকা মহানগর দক্ষিণের ২৪ থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল। দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ।

এ ছাড়া নগরীর বিভিন্নস্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com