1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

ফেব্রিক্স উইকে ব্যাপক সাড়া পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২.৫৪ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে এই প্রথম পাট থেকে তৈরি পরিবেশবান্ধব বিশ্বমানের কাপড় উৎপাদন করেছে দেশের অন্যতম ফেব্রিক্স রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল।

আন্তর্জাতিক বাজারে পাট থেকে তৈরি পারিবেশবান্ধন কাপড় ও বিশ্বমানের নতুন নতুন ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্স পরিচয় করিয়ে দিতে রাজধানীর গুলশানে ১১ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে স্প্রিং সামার কালেকশান ফেব্রিক্স উিইকের শেষ দিনে ছিলো উপছে পড়া ভিড়। ৪ মে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেয় ইউরোপসহ বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গুলোর ক্রেতারা।

এবারের মেলায় প্যারামাউন্ট টেক্সটাইল এর উৎপাদিত জুট, কটন, লিলেন,টেন্সেল, ভিসকস, সিয়ারসাকার, স্ট্রাকচার, ভয়েল, পপলিন ও হাই ডেন্সড ফেব্রিক্সসহ প্রায় দুই হাজার ধরনের কোয়ালিটির বিভিন্ন ধরনের ফেব্রিক প্রদর্শন করা হয়। চলতি বছর পরিবেশ বান্ধব  প্র্রোডাক্ট এর উপর বেশ গুরুত্ব দিয়ে ফেব্রিক্স উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকরা জানিয়েছেন বিশ্ববাজারে পাটের তৈরি পরিবেশবান্ধন ফেব্রিক্স নিয়ে ব্যাপক সাড়া মিলেছে।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অলক কুমার দাস জানান, বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের জন্য প্যারামাউন্ট টেক্সটাইলের স্প্রিং এবং সামার কেন্দ্রীক পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক্স প্রদর্শন করা হয়েছে এবারের মেলায়। এসময় তিনি জানান, ইউনিকলো, এইচ এন্ড এম, জারা, এম এন্ড এস, সি এন্ড এ, টম টেইলর সহ বিশ্বের নামীদাবি কোম্পানির প্রতিনিধিরা এবারের আয়োজন অংশগ্রহন করেছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে আমরা উন্নয়ন ও গবেষণা খাতে বিপুল বিনিয়োগ করেছি। আমরা বিশ্বদরবারে ফেব্রিক্স নিয়ে বাংলাদেশকে তুলে ধরছি।

২০০৮ সাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব  ও টেকসই ইয়ার্ণ ডায়িং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফেব্রিক্স তৈরি করে আসছে। এর মধ্যে  রিসাইকেল কটন, রিসাইকেল পলেস্টার, অর্গানিক ইয়ার্ণ, রিজেন আরডি ফেব্রিক্স, ন্যাচারাল কালার, ইকোবেরা লিবাকো ফেব্রিক্স অন্যতম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com