1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ঝড়-বৃষ্টিতে মারা গেল ৩ হাজার মুরগির বাচ্চা

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ২১৪ Time View

সাভারের আশুলিয়ায় প্রবল ঝড়-বৃষ্টির কবলে একটি পোল্ট্রি খামারের প্রায় তিন হাজার ব্রয়লার মুরগির একদিন বয়সী বাচ্চা মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

শনিবার (১১ মে) সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নরিঙ্গারটেক এলাকার অভি পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে।

খামারের কর্মচারী আবুল কালাম বলেন, ‘আমি অভি পোল্ট্রি খামারে প্রায় ১ বছর ধরে কাজ করছি। এই খামারে একটি ৬ হাজার ও ২ হাজার মুরগি ধারণক্ষমতা সম্পন্ন দুটি শেড রয়েছে। ছয় হাজার মুরগি ধারণক্ষমতা সম্পন্ন শেডটিতে গত তিন দিন আগে ৩ হাজার বাচ্চা আনা হয়। আজ সকালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শেডের একটি টিনের চালা ঝড়ে উড়ে যায়। পরে বৃষ্টির পানি প্রবেশ করে সেই পানিতে ডুবে সব বাচ্চা মারা যায়। অনেক কষ্টে ৫০-৬০টি একদিন বয়সী মুরগির বাচ্চা বাঁচাতে পেরেছি।’

খামারের মালিক নুরুল আলম বলেন, ‘সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে খামারের একপাশের টিনের চালা উড়ে ভিতরে পানি ঢোকে। একজন কর্মচারী একা কিছুই করতে পারেনি। এসময় বৃষ্টির পানি জমে খামারে থাকা একদিন বয়সী ৩ হাজার বাচ্চা মারা যায়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘গত মাসেও আমার খামারে ভাইরাস আক্রমণ করে মুরগি মরে যাওয়ায় আমার প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com