রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু, শোকের ছায়া ‎ফুলছড়িতে তাণ্ডব: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৩ জনকে পিটিয়ে জখম—জীবন নিয়ে শঙ্কায় পরিবার ‎

শাকিব খানের ‘তুফান’: আইন ভঙের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২০৮ Time View

শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা ‘তুফান’ আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এরই মধ্যে আইন ভঙের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। সেন্সর ছাড়পত্র বিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে ‘গুলশান’ সিনেমা হলে গতকাল ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে খালেদা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘‘সেন্সর বিহিন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্র বিহিন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কি না সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন। যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব।’’ 

রায়হান রাফীর পরিচালনায় একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS