1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

গাজায় আগ্রাসন থামাবে না ইসরাইল

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৯.০২ পিএম
  • ২১৫ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। বৃহস্পতিবার (৮ মে) সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ ঘোষণা দেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাবে। এছাড়া আর কোনো যুদ্ধ নেই।

হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে। তবে এ চুক্তিতে রাজি হয়নি ইসরাইল। এরইমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশের নিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

এদিকে যুদ্ধবিরতির আলোচনা শেষে হামাস প্রতিনিধি দল মিশরের কায়রো ত্যাগ করেছে। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরো বলেছে, তাদের প্রতিনিধি দল কায়রো থেকে কাতারের দোহায় যাচ্ছে।

বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরাইলের রাফায় আক্রমণ এবং রাফায় সাীমান্ত ক্রসিং দখল ছিল মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে বাধা দেয়া ও যুদ্ধের সময় বাড়ানো।

এরআগে কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল- রেশিক বুধবার এক বিবৃতিতে বলেছেন, তারা গত সোমবার যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন, এর বাইরে যাবেন না।

রেশিক বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং তারা রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে।’

হামাস যে চুক্তিতে রাজি হয়েছে তাতে বলা হয়েছে- প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হবে। বিভিন্ন ত্রাণসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

আর দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। তবে তাদের সংখ্যা এখনো ঠিক করা হয়নি। অপরদিকে, তৃতীয় ধাপের মধ্যে থাকবে তিন থেকে পাঁচ বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তাবায়ন শুরু করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com