রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

নুজহাত পুষ্পিতা’র গানে জুটি বাঁধলেন শুভ ও নির্জনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন ২০১৫ খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতা’র নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও “মায়া লাগে” প্রকাশিত হয়েছে।

“Shuvo Entertainment” ইউটিউব চ্যানেল থেকে গানটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে।

গানটি লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার এম এ আলম শুভ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। ৩০০ ফিটের বিভিন্ন মনোরম পরিবেশে গানটির ভিডিওধারণ করেছিলেন মনিরুল ইসলাম জিএসবিডি। গানটিতে জুটি বেঁধেছেন এম এ আলম শুভ ও নির্জনা। গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ বলেন, “খুব মিষ্টি একটি প্রেমের গান। পুষ্পিতার কণ্ঠে প্রাণ পেয়েছে গানটি। আশা করি আমাদের নতুন গান ও ভিডিওটি সবাই পছন্দ করবেন”।

গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা জানালেন, শুভ ভাইয়ার কথা এবং ফরহাদ ভাইয়ার সুর ও সঙ্গীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।

পুষ্পিতা’র গাওয়া “পিরিত ভীষণ জ্বালা বিয়াই” গানটি ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। বর্তমানে নিজের মৌলিক গান ও টিভি প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS