1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ভৈরবে ২ টিকেট কালোবাজারি গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ১১.১২ পিএম
  • ৩৭২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব ও বাজিতপুর রেলওয়ে ষ্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বাজিতপুর থানাধীন পশ্চিম চন্দ্রগ্রামের আবুল কালামের ছেলে গোলাপ মিয়া ও ভৈরব থানাধীন জগন্নাথপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে মমিন মিয়া। পৃথক অভিযান চালিয়ে ভৈরব ও বাজিতপুর ষ্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ট্রেনের টিকেট চোরাকারবারী রোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার(০১মে) সকালে বাজিতপুর ষ্টেশন থেকে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের ১৯টি আসন বিশিষ্ট ৫টি টিকেট জব্দসহ গোলাপ মিয়াকে আটক করা হয়। এ ছাড়াও এস আই নয়ন সরকার অভিযান চালিয়ে ভৈরব ষ্টেশন থেকে টিকেট চোরাকারবারী মমিন মিয়াকে বিভিন্ন ট্রেনের ১৬ আসন বিশিষ্ট ৯টি টিকেটসহ তাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। টিকেট চোরাকারবারী রোধ ও যাত্রীদের নিরাপদ রেলভ্রমন নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com