1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :

যাত্রাবাড়ীতে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তার ছেলে রিয়াজুল ইসলাম শহিদ জানান, তার বাবা থাকেন যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায়। ছাগল কেনাবেচা করেন তিনি। সকাল বাসা থেকে বের হয়েছিলেন যাত্রাবাড়ী ভাঙাপ্রেস এলাকার ছাগলের আড়তে যেতে। এর কিছুক্ষণ পর এক সিএনজি অটোরিকশার চালক তাকে ফোন করে জানান, দুটি ছাগল অটোরিকশায় করে নিয়ে কারওয়ানবাজার যাবার জন্য রওনা করেছিলেন তার বাবা। পথে অটোরিকশাতেই অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক রুবেল হোসেন জানান, ভাঙা প্রেস থেকে তার অটোরিকশাতে উঠেছিলেন সেলিম নামে ওই ছাগল ব্যবসায়ী। সাথে দুটি ছাগলও তুলেছিলেন অটোরিকশাতে। যাবেন কারওয়ানবাজার। মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন ওই যাত্রী। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। সেখানেই চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com