মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন- যাত্রী কল্যাণ সমিতি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত রিকভারি কার্যক্রম জোরদার করতে রাজধানী ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ   ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মাদারীপুরে ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ Time View

স্টাফ রিপোর্টারঃ জেলায় ‘হিটস্ট্রোকে’ ব্যবসায়ী শাহাদত সরদার (৫২) ও কৃষক মোসলেম ঘরামী (৫৮) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

রোববার (২৮ এপ্রিল) মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদত সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। অপরদিকে মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।

জানা গেছে, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদত সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির বাইরে বের করা হলে কিছুক্ষণ পরে বুকে ব্যথা হলে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। এ সময় প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় তার।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS