1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১.০০ পিএম
  • ৪০১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার বাছির মিয়ার ছেলে।

আজ রবিবার (২১ এপ্রিল) রাতে পৌর শহরের চন্ডিবের এলাকায় বাবুল কন্টেক্টারের বাড়িতে ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা বিদ্যুৎতের তার চুরি করতে গিয়েই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। 

স্থানীয়রা জানায়, আমাদের এলাকায় কিছু দিন যাবত বাসা বাড়ি অফিসের সার্ভিস তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো বাসা বাড়ির সার্ভিস তার দুর্বত্তরা কেটে নিয়ে গেছে। রাতে তার কেটে নেওয়ার ফলে ভুক্তভোগীরা প্রাথমিক ভাবে ধারণা করা হয় হয়তোবা বিদ্যুৎ চলে গেছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় বাড়ির সার্ভিস তার কেটে নিয়ে গেছে চোরচক্র। আজও রাতের যেকোনো এক সময় সাইদুর নামে এক চোর মেইন লাইনে তার চুরি করতে গিয়ে তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী সকালে তার জড়িয়ে থাকা অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় তার সাথে তার চুরির বিভিন্ন সরঞ্জামসহ এ বাড়ির কেটে নেওয়া সার্ভিস তারও তার দেহে জড়িত অবস্থায় পাত্তয়া যায়।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের প্রাথমিক সুরতহাল শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com