1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দামুড়হুদায় ৪ মাদক সেবনকারী আটকের পর অর্থের বিনিময়ে ছাড়

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩০৮ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলেও মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক সেবীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দামুড়হুদা মডেল থানার এএসআই বিল্পব দাসের বিরুদ্ধে। ঘটনা ঘটে গত রবিবার রাত ৮ টার দিকে জয়রামপুর চৌধুরী পাড়ায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ায় কয়েকজন মিলে গাঁজা সেবন করছিল। এমন তথ্য পেয়ে দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জনকে আটক করেন। পরে স্থানীয় এক নেতার সহযোগিতায় মোটা অংকের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার শাহাবুদ্দিনের ছেলে সামাদ, আশাদুলের ছেলে মোস্তফা, মহিউদ্দিনের ছেলে মিলন ও পারকৃষ্টপুর গ্রামের শাওনসহ ৭-৮ জন জয়রামপুর চৌধুরী পাড়ার জনৈক মহুরার বাগানে বসে গাঁজা সেবন করছিল। এমন সময় দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেকে আটক করেন। পরে তাদেরকে নিয়ে আসা হয় চৌধুরী পাড়ায়। ৪ মাদক সেবীকে আটক করা হয়েছে এমন খবর পেয়ে এলাকার দরুদি নেতা পল্লি চিকিৎসক শফি উদ্দীন বসে যায় পুলিশের সাথে দর কষাকষিতে। প্রকাশ্যে দর কষাকষির এক পর্যায়ে সামাদের কাছ থেকে ৮ হাজার, শাওনের কাছ থেকে ৮ হাজার, মিলনের কাছ থেকে ৫ হাজার ও মোস্তফার কাছ থেকে ৫ হাজার সহ মোট ২৬ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব দাস। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এসময় এক মাদকসেবী বলেন, এবার ঈদে আমি বাজার করতে পারিনি। শখের বসে একটান গাঁজা সেবন করতে গিয়ে গুনতে হলো হাজার টাকা। আমার বাবা-মা ধার করে টাকা দিয়েছে। এর চেয়ে ভালো হতো আমাকে মারধর করে কোর্টে চালান দিলে টাকা তো লাগতো না।

এএসআই বিপ্লব দাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি ওসি স্যার জানেন, অতএব ফোনে কথা না বলে সরাসরি কথা বলতে চাই।’ পরে তিনি আর সরাসরি কথা বলেননি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, আমি এএসআই বিপ্লব দাসকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে অস্বীকার করেন। যদি টাকা নিয়ে থাকে তাদেরকে অভিযোগ করতে বলেন। এ ধরনের প্রমান মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com