1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ

ঢাকায় ফিরছেন নগরবাসী

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৫.১৫ পিএম
  • ১৮৮ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটি আজ শেষ হচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) থেকে চালু হচ্ছে সরকারি অফিস আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। আনন্দের সুখস্মৃতি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কেউ চাকরি, কেউ-বা যোগ দেবেন ব্যবসায়। কাজে যোগ দিতে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী।

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা গেছে।

ঢাকায় ফেরা মানুষেরা জানিয়েছেন, যাওয়া ও আসার পথে তাদের ঝামেলা হয়নি। ঢাকায় আসার পথে সড়কে ছিল না কোনও ভোগান্তি। নগরও তুলনামূলক ফাঁকা। তাই স্বস্তি নিয়েই কাজে যোগ দিতে ঢাকায় আসতে পারছেন মানুষ। সপ্তাহজুড়েই রাজধানীতে ফিরবেন নগরবাসী।

আজ ভোর থেকেই সড়ক ও রেলপথে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা যায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ।

এ ছাড়া ঈদের সময়ে যাদের ডিউটি করতে হয়েছে তারা অনেকেই এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। তবে, বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানান, ঈদ বকশিসের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো।

ঈদের ছুটি কাটিয়ে যশোর থেকে ঢাকা ফেরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শাখাওয়াত হোসেন বলেন, আমি গতকাল রাতে ঢাকায় ফিরেছি। ছুটি এখনো একদিন বাকি ছিল। তবে পহেলা বৈশাখ ঢাকায় উদযাপন করার ইচ্ছার কারণে আগেই ফিরলাম। এ ছাড়া, আগামীকাল থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।

নির্বিঘ্ন ঈদযাত্রার পরেও যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের। ঝিনাইদহ থেকে ঢাকায় আসা এক যাত্রী অভিযোগ করছেন, অন্যান্য সময় দূরত্ব হিসেবে ভাড়া সর্বোচ্চ ৬০০ টাকা নেওয়া হয়। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com